প্রধান শিক্ষক পরিচিতি

প্রিয়, শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীবৃন্দ,
ভাড়রা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমাদের বিদ্যালয়টি একটি ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ, যেখানে শিক্ষার্থীদের জ্ঞান ও গুণাবলীতে সমৃদ্ধ করার জন্য আমরা বদ্ধ পরিকর। আমাদের মূল লক্ষ্য হল, শিক্ষার্থীদের যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করে তোলা, যাতে তারা ভবিষ্যৎ জীবনে সফল হতে পারে।
আমরা বিশ্বাস করি, শিক্ষা কেবল পুঁথিগত জ্ঞান অর্জন নয়, বরং একটি সুশৃঙ্খল জীবন গঠন ও নৈতিক মূল্যবোধের বিকাশ ঘটানোও এর অন্তর্ভুক্ত। তাই, আমরা শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক ও যুগোপযোগী শিক্ষাপদ্ধতি অনুসরণ করি, যা তাদের সৃজনশীলতা ও মননশীলতা বিকাশে সহায়ক।
অভিভাবক হিসেবে, আপনাদের সহযোগিতা ও সমর্থন আমাদের পথচলার পাথেয়। আসুন, আমরা সবাই মিলে একটি সুন্দর ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলি।
ধন্যবাদান্তে,


মোঃ আবুল কালাম আজাদ

০১৭১৬-১৪৩৬৭০
প্রধান শিক্ষক
ভাড়রা উচ্চ বিদ্যালয়,
পুঠিয়া, রাজশাহী

 

Scroll to Top