প্রতিষ্ঠান পরিচিতি

অত্র ভাড়রা উচ্চ বিদ্যালয়টি ০১/০১/১৯৯৮ খ্রিস্টাব্দে অত্র এলাকার পাঁচটি গ্রাম, ভাড়রা, পলাশবাড়ী, পশ্চিম কান্দ্রা, নওদাপাড়া এবং পার শাহবাজপুর এর সম্মিলিত প্রচেষ্টায় পত্র বিদ্যালয়টি স্থাপন করা হয়। পলায়াবাড়ি গ্রামের বিশিষ্ট সমাজসেবক ও দাতা মোঃ আব্দুল জলিল কবিরাজ প্রথম ৩৬ শতক জমি প্রতিষ্ঠানের দান করেন। এরপরে আব্দুস সাত্তার কবিরাজ, গৌতম, টিপু সুলতান প্রতিষ্ঠানের জমি দেন সর্বশেষ ভাড়রা গ্রামের বিশিষ্ট সমাজসেবক ও দাতা মোঃ আব্দুস সাত্তার ২৮ শতক জমি দান করলে প্রতিষ্ঠানের মাধ্যমে পর্যায়ের জমের পরিমাণ পূর্ণ হয় এবং এমপিও ভুক্ত হয়।সেই সময়ে বিশিষ্ট সমাজসেবক বৃন্দ যেমন মোঃ মোকবুল হোসেন, মোঃ আফাজ উদ্দিন , মোঃ উমর আলী, মোঃ ওমর আলী, মোঃ গোলাম মোস্তফা, মোঃ আলাল উদ্দিন, মোঃ কলিম উদ্দিন, হযরত আলী, শামসুল হক, ময় হালহাজ্ব ময়েজ উদ্দিন উল্লেখযোগ্য। এ সমস্ত সুধী ব্যক্তিদের নিরবিচ্ছন্ন প্রচেষ্টায় রাজশাহী জেলার পুঠিয়া উপজেলাধীন বানেশ্বর তিন নং ইউনিয়ন পরিষদের অন্তর্গত শিবপুর হাট পোস্ট অফিসের পাশ দিয়ে বয়ে যাওয়া নারদ নদীর তীরে এক মনোরম পরিবেশে ভাড়রা গ্রামে অত্র বিদ্যালয়টি অবস্থিত। বিদ্যালয়টি ০১/০১/২০০০ খ্রিস্টাব্দে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রাথমিক পাঠদান প্রাপ্ত হয়। ০১/০১/২০০৩
খ্রিস্টাব্দে অষ্টম শ্রেণীতে একাডেমিক স্বীকৃতি লাভ করে এবং ২০০৪ খ্রিস্টাব্দে অষ্টম শ্রেণী পর্যন্ত এমপিও ভক্ত হয়। ২০০৯ খ্রিস্টাব্দে মাধ্যমিক মাধ্যমিক পর্যায়ে পাঠদান প্রাপ্ত হয় এবং ২০১২ খ্রিস্টাব্দে মাধ্যমিক পর্যায়ে একাডেমিক স্বীকৃতি লাভ করে। ২০২২ খ্রিস্টাব্দে মাধ্যমিক পর্যায়ে এমপিও ভুক্ত হয়। বর্তমানে বিদ্যালয়ে ১৮ জন শিক্ষক-কর্মচারী কর্মরত আছেন। সকল শিক্ষক কঠোর পরিশ্রম করে পাঠদান করে আসছেন। প্রতিষ্ঠানের এসএসসির ফলাফল সন্তোষ জনক

Scroll to Top